কক্সবাজারের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ১

0
9

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকের গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) কোস্ট গার্ডের বরাতে এ তথ্য জানায় দৈনিক ইত্তেফাক।

জানা যায়, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলীসংলগ্ন গহিন পাহাড়ে একটি সশস্ত্র চক্র গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। পাশাপাশি চক্রটি অবৈধ অস্ত্র বিক্রি, জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে কোস্ট গার্ড স্টেশন শাহপরীর দ্বীপ, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মিন্টু বাহিনীর আস্তানায় তল্লাশি চালিয়ে পাঁচটি দেশীয় একনলা বন্দুক, নয়টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০টি তাজা গুলি, ১২টি তাজা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, তিন লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টুকে আটক করা হয়। আটক মিন্টু হোয়ানক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।


তথ্যসূত্র:
১। গহিন পাহাড়ে অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক মিন্টু বাহিনীর প্রধান
– https://tinyurl.com/2mhb4w74

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার নেতৃত্বের সঙ্গে মতবিরোধের ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করলেন জুমা খান ফাতেহ হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে কার্পেট শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় ১০ লাখ মানুষের