নাটোরে দিনমজুরকে তুলে এনে চুরির মামলায় ফাঁসাল থানার ওসি

0
1

নাটোরের গুরুদাসপুরে এক দিনমজুরকে বাড়ি থেকে তুলে এনে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগীর স্ত্রী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার বাসিন্দা ও দিনমজুর সাজেদুল ইসলামকে (৩২) গত ১৭ জুন রাতে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন তাকে চলতি বছরের ১৮ মার্চ দায়ের হওয়া একটি সেচপাম্প চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভুক্তভোগীর স্ত্রী আদরী বেগম গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে তিনি আগে থানায় একটি অভিযোগ করেছিলেন। বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে বলে ধারণা করলেও পুলিশ তার স্বামীকে থানায় নিয়ে গিয়ে পরে চুরির মামলায় আসামি করে।

তিনি আরও জানান, কোন তথ্য-প্রমাণের ভিত্তিতে তার স্বামীকে মামলায় যুক্ত করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, সাজেদুল নির্দোষ এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে অব্যাহতি দাবি করেছেন।

দৈনিক ইত্তেফাক জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক থানার একটি সূত্র জানায়, সেচপাম্প চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা প্রথমদিকে সাজেদুলকে আসামি করতে অনীহা প্রকাশ করেছিল। কিন্তু পরে ওসির চাপে তিনি বাধ্য হয়। এছাড়া থানার ভেতর পুলিশের সামনে নারীকে মারধর, মাদক ও নারীসহ আটক যুবদল নেতাকে সাধারণ মামলা দেওয়াসহ নানা ধরণের অভিযোগ রয়েছে ওসি মনজুরুলের বিরুদ্ধে। সবশেষ পুলিশের এসব অন্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্প্রতি ওসির বিরুদ্ধে মানববন্ধনও করেছে আনন্দনগর গ্রামবাসী।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সাংবাদিকদের জানায়, বিষয়টি তার জানা ছিল না। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আসমা শাহীন জানায়, ভুক্তভোগীর স্ত্রীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। দিনমজুরকে তুলে এনে চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ ওসির বিরুদ্ধে
– https://tinyurl.com/558h5rcf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের প্রথম ও শেষ রক্ষাকবচঃ মুজাহিদিনে উম্মত (পর্ব – ২)
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু