
আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অবকাঠামো, পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে প্রায় সাড়ে ১.৩ বিলিয়ন আফগানি ব্যয়ে ১৩টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন। একইসঙ্গে ১৬টি চলমান প্রকল্পের প্রয়োজনীয় সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে।
মৌলভী আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত ক্রয় কমিশনের বৈঠকে এসব প্রকল্প অনুমোদিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাকতিয়া প্রদেশের জানি খেল জেলায় একটি হাসপাতাল নির্মাণ, টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ প্রকল্প এবং কাবুলে বেশ কয়েকটি সড়ক নির্মাণ।
ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত সব প্রকল্পের অর্থায়ন সরাসরি ইমারাতে ইসলামিয়ার জাতীয় বাজেট থেকে করা হবে। সংশ্লিষ্ট মহলের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, জনসেবা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. 3 projects worth approximately AFN 1.3 billion during its regular meeting.
– https://tinyurl.com/3uvk8y5y


