আসামে কেবল শান্তিপূর্ণ বিক্ষোভের উদ্যোগ নেওয়ার অভিযোগে ৩ মুসলিম যুবক গ্রেপ্তার

0
3

আসামের লখিমপুর জেলার লালুক এলাকার ৩ মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। পুলিশের অভিযোগ, তারা দেশজুড়ে চলমান ছাত্র-যুব আন্দোলনের সমর্থনে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজনের চেষ্টা করেছে।

গ্রেপ্তার হওয়া মুসলিমগণ হলেন—মঞ্জুর রহমান (২৩), আশরাফুল ইসলাম (২১) এবং আব্দুল কাশেম (২৩)। মঞ্জুর রহমান ও আশরাফুল ইসলাম মাস্টার্সে (M.Com) অধ্যয়ন করছেন। অপরদিকে, আব্দুল কাশেম ফার্মাসিউটিক্যাল সায়েন্সে স্নাতক।

পরিবারের সদস্যদের দাবি, আন্দোলনের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের উদ্দেশ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল এই ৩ যুবক। সম্প্রতি এই আন্দোলনের জেরেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছে।

মঞ্জুর রহমানের বাবা মজিবুর রহমান বলেন, “আমার ছেলে বিক্ষোভের আয়োজনের চেষ্টা করে অসাংবিধানিক কোনও কাজ করেনি। দেশের বিভিন্ন প্রান্তে তরুণরা আন্দোলন করছে। এছাড়া আমার ছেলে তো বিক্ষোভ শুরুই করেনি, আয়োজনের চেষ্টা করেছিল মাত্র।”

আশরাফুল ইসলামের বাবা আইয়ুব আলীর অভিযোগ, আমরা মুসলিম হওয়ার কারণেই আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

পরিবারের সদস্যরা আরও জানিয়েছে, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল। তবে আদালত সেই আবেদন নাকচ করে তাদের বিচার প্রক্রিয়ায় পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত ২৩ জুলাই যুবকদের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি হিসেবে বিবেচিত কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/snt8t5y3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
পরবর্তী নিবন্ধচাঁদপুরে চাঁদা না দেওয়ায় এক পরিবারের ওপর হামলা, আহত চার