
চাঁদপুরের হাইমচরে চাঁদার টাকা না দেওয়ায় একটি নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করেছে চাঁদাবাজরা। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করার পর পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হল হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া (গাজী বাড়ি) গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বাবু গাজী (৩০) এবং রাফি গাজী (২৫)।
গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামি নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে চাঁদার টাকা দাবি করে। ওই সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা রামদা, লোহার পাইপ ও ছেনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মান্নান শেখসহ চারজনকে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যসূত্র:
১। চাঁদা না পেয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, গ্রেপ্তার ২
-https://tinyurl.com/mtu2r3zr


