পাঞ্জশির প্রদেশে মূল্যবান খনিজ পাথরের ৪২টি নতুন খনি আবিষ্কার করেছে ইমারাতে ইসলামিয়া

0
16

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে মূল্যবান পাথরের খনিজ সম্পদ অনুসন্ধানে নতুন সাফল্য অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া। বিশেষ কারিগরি ও ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে প্রদেশটির বিভিন্ন এলাকায় টুরমালিন, সবুজ গার্নেট ও পান্নার মোট ৪২টি নতুন খনি আবিষ্কার ও নিবন্ধিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব খনি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তোলন কার্যক্রম শুরু হবে।

পাঞ্জশির প্রদেশের পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের অধীন প্রাদেশিক দপ্তরের প্রধান মৌলভী মোহাম্মদ কাসিম আমিরি হাফিযাহুল্লাহ রবিবার, ২৬ জুলাই জানান, আনাবা ও হিসা-ই-আওয়াল জেলায় টুরমালিনের দুটি নতুন খনি, আনাবা জেলায় সবুজ গার্নেটের ১২টি খনি এবং হিসা-ই-আওয়াল ও পারিয়ান জেলায় পান্নার ২৮টি নতুন খনি আবিষ্কার ও নিবন্ধিত হয়েছে।

তিনি বলেন, পাঞ্জশিরের পেট্রোলিয়াম ও খনিজ দপ্তরের প্রকৌশলী দল ও খনিজ বিশেষজ্ঞদের বিশেষ জরিপ ও অনুসন্ধান কার্যক্রমের ফলেই এসব নতুন খনি শনাক্ত করা সম্ভব হয়েছে। দপ্তরের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের পরিচালক হাফিজ নকিবুল্লাহ সুলতানি জানান, কারিগরি ও ভূতাত্ত্বিক সমীক্ষা সম্পন্ন করার পর বিশেষজ্ঞ দল এসব খনির অবস্থান নির্ধারণ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে খনি উত্তোলনের অনুমোদন ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত সব ধাপ শেষ হলে অদূর ভবিষ্যতে এসব খনি থেকে আনুষ্ঠানিকভাবে খনিজ উত্তোলন শুরু হবে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, নতুন এসব খনি থেকে উত্তোলন শুরু হলে পাঞ্জশির প্রদেশে খনিজ খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় বহু মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাঞ্জশির প্রদেশ আফগানিস্তানের মূল্যবান ও অর্ধমূল্যবান পাথরের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। বর্তমানে এখান থেকে পান্না, টুরমালিন, সবুজ গার্নেট ও ফিরোজা উত্তোলন করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন খনি জরিপ, আবিষ্কার ও নিবন্ধনের মাধ্যমে প্রদেশটির খনিজ কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হয়েছে।


তথ্যসূত্র
1. پنجشېر کې د ۴۲ نویو تورمالین، ګرین ګارنټ او زمرد کانونو کشف
– https://tinyurl.com/46cecrd4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে ৬৫০ বছরের পুরোনো ঐতিহাসিক আদিনা মসজিদ প্রাঙ্গণে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা উগ্র হিন্দুত্ববাদী নেতার
পরবর্তী নিবন্ধকলকাতায় ছাত্র জনতার বিক্ষোভে গ্রেপ্তারকৃতদের ওপর কথিত ‘গুণ্ডা আইন’ প্রয়োগ, আটক ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম