উজবেকিস্তানে এক লাখ টন তুলা রপ্তানি করছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান

0
9

আফগানিস্তান ও উজবেকিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ধারাবাহিকতায় উজবেকিস্তান আফগান কৃষকদের কাছ থেকে এক লাখ টন তুলা কেনার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কৃষি, অবকাঠামো ও রপ্তানি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশ গুরুত্বপূর্ণ আলোচনা করেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মহাপরিচালক মৌলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোজায়েভের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকে মৌলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, গত এক বছরে দুই দেশের মধ্যে প্রায় ২০০ কোটি ডলারের বাণিজ্য সম্পন্ন হয়েছে।

বৈঠকে জামশিদ খোজায়েভ জানান, আফগানিস্তান থেকে উজবেকিস্তানে এক লাখ টন তুলা রপ্তানি করা হবে। এছাড়া উজবেকিস্তান আফগানিস্তানে রাসায়নিক সার ও উন্নতমানের বীজ সরবরাহে সহযোগিতা করবে। একই সঙ্গে আফগানিস্তানের অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে উজবেক বিনিয়োগকারীদের অংশগ্রহণে প্রয়োজনীয় সহায়তা ও উৎসাহ প্রদান করবে।

তিনি আরও জানান, আফগান-ট্রান্স প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া আফগানিস্তানের তাজা ফল রপ্তানির কার্যক্রম সমন্বয়ের জন্য উজবেকিস্তানের একটি কারিগরি দল কাবুলে অবস্থান করবে।

তিনি আরও জানান, আফগান-ট্রান্স প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া আফগানিস্তানের তাজা ফল রপ্তানি সমন্বয়ের জন্য উজবেকিস্তানের একটি কারিগরি দল কাবুলে অবস্থান করবে।

আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে এই সমঝোতাগুলো কৃষি, বাণিজ্য এবং অবকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


তথ্যসূত্র
1. Uzbekistan to Purchase 100,000 Tons of Cotton from Afghanistan
– https://tinyurl.com/3wd26kfr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাগরিকত্ব প্রমাণের উপযুক্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও পশ্চিমবঙ্গের এক মুসলিম মহিলাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আটক
পরবর্তী নিবন্ধপাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর বর্বর হামলায় গত দেড় বছরে ১,১৮৭ বেসামরিক আফগান শহীদ ও আহত