
আফগানিস্তানে কৃষিখাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশেই ট্রাক্টর ও কৃষিযন্ত্র সংযোজন এবং ধাপে ধাপে উৎপাদনের পরিকল্পনা অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার আন্তঃমন্ত্রণালয় বিনিয়োগ কমিটি। বেসরকারি খাতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য এই উদ্যোগকে দেশের শিল্প ও কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইমারাতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আন্তঃমন্ত্রণালয় বিনিয়োগ কমিটির বৈঠকে বেসরকারি খাতের মাধ্যমে ট্রাক্টর ও কৃষিযন্ত্র সংযোজন এবং পর্যায়ক্রমে উৎপাদনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বৈঠকে পরিকল্পনাটি পর্যালোচনার পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় এবং অনুমোদন দেওয়া হয়।
এই উদ্যোগের মাধ্যমে আফগানিস্তানে কৃষিখাতে যান্ত্রিকীকরণ জোরদার হবে এবং কৃষি যন্ত্রপাতি আমদানির ওপর নির্ভরতা কমবে। এছাড়া, এই প্রকল্পটি দেশীয় উৎপাদনকে শক্তিশালী করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1.Committee Approves Plan for Tractor Assembly, Production in Afghanistan
– https://tinyurl.com/5n8deu34


