ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১ ফেব্রুয়ারি, ২০২৪

- মুহাম্মাদ আব্দুর রউফ

0
190

• ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যে, আল-আমাল হাসপাতালে ইসরায়েলি অবরোধ ১১ তম দিনে গড়িয়েছে।

• গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি খান ইউনিসের নাসের হাসপাতালের আশেপাশের স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন, তাদের জন্য এখন আর কোন খাদ্য বা পানীয় অবশিষ্ট নেই।

• কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজায় যুদ্ধবিরতির জন্য একটি সাধারণ শর্ত নির্ধারণের বিষয়ে হামাসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে।

• ইয়েমেনি সশস্ত্র হুথি শিয়া বাহিনী লোহিত সাগরে ইসরায়েলগামী একটি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজকে এন্টি শিপ মিসাইল দিয়ে আঘাত করেছে।

• ১ ফেব্রুয়ারি জায়োনিস্ট-মার্কিন জোটের উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 দক্ষিণ গাজার জায়তুন এলাকার দক্ষিণ দিকে ৩ টি ড্রোন জব্দ করেছে।
🔻 দক্ষিণ গাজার আরেক এলাকা খান ইউনিসের পশ্চিমে একটি বাড়িতে অবস্থান নেওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ভবন বিধ্বংসী টিজিবি বিস্ফোরক দ্বারা হামলা চালিয়েছে; এতে এক দখলদার সেনা নিহত এবং অপর এক সেনা আহত হয়েছে।
🔻 খান ইউনিসের পশ্চিমেই দখলদার জায়নিস্ট বাহিনীর একটি ডি-৯ বুলডোজারে হামলা চালিয়েছে।
🔻 গাজা শহরের নিকটস্থ শেখ রিদওয়ান এলাকার কাছেই ইসরায়েলের ৪ টি সমরযানে ইয়াসিন-১০৫ দিয়ে হামলা করেছে।
🔻 গাজার পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক অবস্থানে ভারি মর্টার শেল নিক্ষেপ করেছে।

আল-কুদস ব্রিগেড:

🔻 গাজার পশ্চিমে শিল্প এলাকায় একটি এপার্টমেন্টে অবস্থান নেওয়া একদল ইসরায়েলি দখলদারের উপর টিপিজি দিয়ে আঘাত হেনেছে।
🔻 খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনী এবং তাদের সমরযানগুলোর সাথে ভারি সংঘর্ষে লিপ্ত হয়েছে।
🔻 খান ইউনিসের কেন্দ্রে ইসরায়েলিদের ২টি সামরিকযান ও একটি এপিসিতে তানডেম শেল দিয়ে হামলা চালিয়েছে।
🔻 কিসুফিম সামরিক ঘাঁটি ও এর আশেপাশে মর্টার শেল নিক্ষেপ করেছে।
🔻 গাজা শহরস্থ জায়তুনের পূর্বদিকে ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের সমরযান লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে।

মুজাহিদিন ব্রিগেড:

🔻রিয়াম বসতিতে ইসরায়েলি দখলদার বাহিনীর মিলিটারি কমান্ড হেডকোয়ার্টার এবং রানওয়ে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।
🔻দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী ও তাদের সামরিক যান লক্ষ করে স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করেছে।
🔻গাজা শহরের পশ্চিম দিকে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে বিভিন্ন ধরণের সমরাস্ত্র দিয়ে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।

আল-আকসা শহীদ ব্রিগেড:

🔻গাজা শহরের পশ্চিম দিকে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে মেশিনগান এবং এন্টি-ট্যাংক শেল দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
🔻গাজা সিটির কেন্দ্রে ও পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে বিভিন্ন অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
🔻খান ইউনিসের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে মেশিনগান এবং অন্যান্য অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
🔻গাজার কেন্দ্রীয় অঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের সমরযানগুলোতে মেশিনগান ও আরপিজি দিয়ে হামলা চালিয়েছে।

আল-আসিফাহ ফোর্স:

🔻 গাজা সিটির পূর্বে আল-জাইতুন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর জমায়েত এবং তাদের যানবাহন লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে।

শহীদ উমর আল-কাসিম ফোর্স:

🔻খান ইউনিসের পূর্বদিকে আক্রমণকারী সমরযান লক্ষ্য করে আরপিজি হামলা চালিয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || গাজায় আল-কাসসামের স্নাইপার যুদ্ধ
পরবর্তী নিবন্ধযুদ্ধে ক্ষতিগ্রস্ত ৪৪টি সামরিক যান মেরামত করলো ইমারাতে ইসলামিয়া সরকার