বুরকিনায় মুজাহিদদের ৪টি পৃথক অভিযানে অন্তত ২২ শত্রু সেনা হতাহত, বন্দী আরও ২ সেনা

0
109

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা গত ৩০ জুন সোমবার, বুরকিনা ফাসোতে ৪টি পৃথক অভিযান পরিচালনা করছেন। এতে বুরকিনান জান্তা বাহিনীর অন্তত ১৪ সৈন্য নিহত এবং ৯ সৈন্য আহত হয়েছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, মুজাহিদিনরা এই অভিযানগুলোর ২টি পরিচালনা করছেন ফাদাঙ্গুরমা রাজ্যে। প্রথম অভিযানটি সোমবার সকালে ফাদাঙ্গুরমা রাজ্যের নালাম্বায় একটি সামরিক চৌকি লক্ষ্য করে চালানো হয়। ফলশ্রুতিতে ৬ বুরকিনান সৈন্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে গনিমত হিসাবে জব্দ করেছেন ২টি রাইফেল, ১টি আরপিজি, ৮টি ক্লাশিনকোভ রাইফেল, ৫টি পিস্তল, ২টি মোটরসাইকেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

ফাদাঙ্গুরমা রাজ্যে মুজাহিদিনরা দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন প্রাদেশিক রাজধানীর সেক্টর 6-এ। শহরের উপকণ্ঠে পরিচালিত অভিযানটি একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে রাতের বেলায় চালানো হয়। মুজাহিদদের এই অভিযানের ফলে ৫ পুলিশ সদস্য নিহত এবং আরও ৯ পুলিশ সদস্য আহত হয়। অভিযান শেষে মুজাহিদিনরা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেন।

এদিন মুজাহিদিনরা নেমেনেঙ্গা প্রদেশের চিদিসৌম গ্রামে অবস্থিত একটি সামরিক পোস্টেও আক্রমণ চালান। এতে এক শত্রু সৈন্য নিহত হয় এবং অন্যরা সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় মুজাহিদিনরা ২ শত্রু সদস্যকে বন্দী করতে সক্ষম হন। সেই সাথে শত্রু বাহিনী থেকে মুজাহিদিনরা ৩টি ক্লাশিনকোভ রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।

মুজাহিদিনরা সোমবার চতুর্থ একটি অভিযান পরিচালনা করেন ওয়াহিগৌইয়া প্রদেশের হাওরিমা গ্রামে। অভিযানটি উক্ত এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে চালানো হয়, যার ফলশ্রুতিতে কমপক্ষে ১ বুরকিনান সেনা নিহত হয় এবং অন্যরা সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে যায়। এই অভিযান শেষে মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে গনিমত হিসাবে ১টি মর্টার, ৪টি আরপিজি, ১টি পিকা, ৮টি ক্লাশিনকোভ রাইফেল, ১১টি মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4juefp4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || আশ-শাবাব ও মোগাদিশু বাহিনী মধ্যে মোকোকোরি উপকন্ঠে সংঘটিত যুদ্ধের ফুটেজ
পরবর্তী নিবন্ধবুরকিনায় শত্রু সামরিক ঘাঁটি ও কনভয়ে মুজাহিদদের ৭টি সফল অভিযান