প্রথমবারের মতো ইউরোপে ডিটারজেন্ট রপ্তানি করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
148

আফগানিস্তানের বালখ প্রদেশের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্প্রতি ২১ টন ডিটারজেন্ট ইউরোপে রপ্তানি করেছে। এটাই দেশটির ইতিহাসে ইউরোপে ডিটারজেন্ট রপ্তানির প্রথম ঘটনা। গত ৬ জুলাই আফগান গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের একটি বেসরকারি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের লন্ডন-ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে পাঁচ বছরের ডিটারজেন্ট রপ্তানির একটি চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাসুলদাদ আমিনি জানান, এটি আমাদের তৃতীয় চালান। প্রথম দুটি চালান গিয়েছিল তাজিকিস্তান ও উজবেকিস্তানে। আজ আমরা এশিয়া থেকে ইউরোপে পৌঁছাতে পেরেছি।

বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান আমির মুহাম্মদ মুত্তাকি এই রপ্তানিকে আফগানিস্তানের উৎপাদন খাত এবং বেসরকারি উদ্যোক্তাদের জন্য ‘এক নতুন যুগের সূচনা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এই উদ্ভাবন প্রমাণ করে, আফগান পণ্য আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এবং বৈশ্বিক বাজারে প্রবেশের উপযোগী’

বেসরকারি খাতের সদস্যরাও রপ্তানিমুখী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, আফগান নির্মাতা ও বিনিয়োগকারীদের এমন উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে।

বালখ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর প্রধান আসাদুল্লাহ আসাদি বলেন, ‘আমরা এখন রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। এবার আমাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্যও কাজ করতে হবে। আমদানি-রপ্তানির ভারসাম্য না আনলে এবং আত্মনির্ভরশীল না হলে জাতি হিসেবে মর্যাদা পুনরুদ্ধার সম্ভব হবে না।’

বালখ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনস-এর প্রধান ইমামউদ্দিন সানায়ি জাদা বলেন, ‘আমাদের অভিবাসীদের জন্য দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

উল্লেখ্য, বর্তমানে কৃষিপণ্যের পাশাপাশি আফগানিস্তান ইউরোপীয় দেশগুলোতে কার্পেট, ঐতিহ্যবাহী পোশাক, রত্নপাথর এবং কার্বনেটেড পানীয়ও রপ্তানি করে থাকে।


তথ্যসূত্র:
1. Afghanistan Exports Detergents to Europe for First Time
– https://tinyurl.com/23e6ep7c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় শত্রু সামরিক ঘাঁটি ও কনভয়ে মুজাহিদদের ৭টি সফল অভিযান
পরবর্তী নিবন্ধ৪ ব্যাংকে ডিজিএফআইয়ের সাবেক ডিজির অবৈধ ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ