ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চারদের টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করা হচ্ছে: ইনকিলাব মঞ্চ মুখপাত্র

0
119

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তিনখোলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র থেকে বাঁচার একমাত্র উপায় লড়াই, লড়াই এবং লড়াই। তবে লড়াইয়ের পূর্বশর্ত হলো জ্ঞান অর্জন। বাংলাদেশের সূচনার ইতিহাস, হাজার বছরের বাঙালি জাতির ইতিহাস জানতে হবে। কেবল হাসিনার তৈরি ন্যারেটিভে সীমাবদ্ধ থাকলে চলবে না।’

শরিফ ওসমান হাদি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতি এমন যে সরকার চলছে পিছনের সরকার দিয়ে। এক বছর পার হলেও জুলাই গণহত্যার বিচার হয়নি। আসামিরা জামিনে বের হয়ে ভারতে পালাচ্ছে, আর বিচার প্রত্যাশীরা হাহাকার করছে। আমরা একটি বিপ্লব করতে ব্যর্থ হয়েছি, আসলে সেটি কেবল একটি গণঅভ্যুত্থানেই সীমাবদ্ধ ছিল।’

মিডিয়ার একপেশে আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘গুমের শিকার কিংবা বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের কোনো টক-শোতে ডাকা হয় না। বরং ডাকা হয় সেসব ব্যক্তিকে, যারা সরকারের ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করতে পারে।’

তিনি সতর্ক করে বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ আমাদের শেষ মরণ কামড় দিতে আসছে। এই লড়াইয়ে আমরা পরাজিত হলে আমাদের পরিণতি হবে সিপাহী বিপ্লবীদের মতো। আর জয়ী হলে ভারতীয় আধিপত্যবাদকে বিদায় জানাতে পারব।’


তথ্যসূত্র:
১. ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চারদের টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্র চলছে: হাদি
– https://tinyurl.com/fp3v696w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালানো পুলিশ কর্মকর্তা এখন ফেনীর ওসি; ক্লিয়ারেন্স দিচ্ছে আ.লীগ নেতাদের
পরবর্তী নিবন্ধগাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত