কুমিল্লায় অটোরিকশা থামিয়ে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ

0
0

কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি করে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত ১৫ এপ্রিল রাতে হোমনা পৌর এলাকার কৃষি কলেজের অদূরে একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় ওপারচর গ্রামের আশিকুর রহমানকে (২৪) প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ওই দম্পতি হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকা পার হওয়ার সময় আশিকুর রহমান ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।

অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাটিসহ দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে স্বামীকে দূরে জিম্মি রেখে আশিকুর রহমান ওই তরুণীকে ধর্ষণ করে। পরে অভিযুক্তরা তাদের ছেড়ে দিলে তারা রাতেই হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানায়, রাত ৩টার দিকে ওই দম্পতি হাসপাতালে আসেন। প্রাথমিক পরীক্ষা শেষে ভুক্তভোগীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

বর্বরোচিত এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষণ
– https://tinyurl.com/3hvr34kb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের নাগরিকত্ব বাতিলে বাড়ছে উদ্বেগ, বাংলাদেশে জোরপূর্বক ‘পুশ-ইন’ এর ইঙ্গিত