‎কুমিল্লায় শিশুকে ধর্ষণ, মামলা করায় ভুক্তভোগীর বাড়িতে হামলা

0
59

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামে চার বছরের শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণ ও পরে হত্যার চেষ্ঠা করে স্থানীয় দুই কিশোর। অভিযুক্তরা একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. জুনায়েদ এবং একই বাড়ির শাফিয়া খাতুনের ছেলে রিফাত। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ১৫ এপ্রিল অভিযুক্তদের আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন।

‎তবে মামলা করার কারণে ভুক্তভোগী পরিবারের ওপর হামলা ও বসতঘর ভাঙচুর করেছে আসামিরা।

‎শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা প্রবাসে থাকেন। গত ৮ এপ্রিল বিকালে মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এর মধ্যে হঠাৎ মেয়েকে খুঁজে না পেয়ে মা খোঁজাখুঁজি করতে থাকেন। কিছুক্ষণ পর একটি শিশু এসে জানায় ভুক্তভোগী শিশুকে জুনায়েদ ও রিফাত চকলেট দেওয়ার কথা বলে পাশের জমিতে নিয়ে গেছে।

‎ভুক্তভোগীর মা বলেন, আমি ও আমার শাশুড়ি মেয়েকে ডাকাডাকি করতে করতে বাড়ি পাশের ধানক্ষেত এবং ডোবার পাশে গেলে জুনায়েদ এবং রিফাত মেয়েকে পানিতে ফেলে দৌড়ে চলে যায়। এ সময় অজ্ঞাতনামা আরো চার-পাঁচজন দৌড়ে পালিয়ে যায়। আমরা গিয়ে মেয়ের শরীরে রক্তের দাগ ও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাই।

‎এ সময় মেয়েকে উদ্ধার করে শিশুটিকে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নেয়া হয়। সরকারি হাসপাতালের ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

‎শিশুটির মা জানায়, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করার কারণে কিছু লোক আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমার শিশু বাচ্চার সঙ্গে অমানবিক এ নির্যাতনের দ্রুত বিচার চাই।



‎তথ্যসূত্র:
‎১। কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে
‎- https://tinyurl.com/yc85c4xf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎যশোরের অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবান্দরবানের লামায় ২৪ ঘণ্টায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা