ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

0
0

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিশাত নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে দৈনিক আমার দেশ জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে শিশুটির পরিহিত কাপড় দেখে লাশ শনাক্ত করেন।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
১। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার
– https://tinyurl.com/5n7p8vfr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ