‎জামালপুরে বৃদ্ধা নারীর কান ছিঁড়ে দুল নিয়ে পালিয়েছে চোর

0
3

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘুমন্ত এক বৃদ্ধার কানের দুল চুরি করতে গিয়ে কানের লতি ছিঁড়ে দুল নিয়ে পালিয়েছে এক চোর। গত বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহত বৃদ্ধার নাম কয়েদভান (৭০)। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। স্বামীর মৃত্যু পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

‎গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে এক চোর ঘরের জানালা কেটে ভেতরে হাত ঢুকিয়ে বৃদ্ধার ডান কানে থাকা সোনার দুল ধরে টান দেয়। এতে বৃদ্ধার কানের লতি ছিঁড়ে যায় এবং দুল নিয়ে পালিয়ে যায় চোর। এ সময় তিনি ব্যথায় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎কয়েদভানের নাতি সুজন আহমেদ জানান, তার নানি একাই ঘরে থাকতেন। জানালার পাশেই ছিল বিছানা। গভীর রাতে চোর জানালা কেটে হাত ঢুকিয়ে কানের দুল টান দিয়ে নিয়ে যায়। চুরি যাওয়া কানের গয়নার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

‎তিনি আরও বলেন, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। চোরেরা এখন বৃদ্ধ মানুষকেও ছাড়ছে না।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানায়, রাত আড়াইটার দিকে আহত অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়। তার ডান কানের লতি ছিঁড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। ঘুমন্ত নারীর কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর
‎- https://tinyurl.com/554ej6db

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎টানা বৃষ্টিতে দেশজুড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত
পরবর্তী নিবন্ধ‎চট্টগ্রামের বাঁশখালীতে ১ লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক