জাতীয় ক্রয় কমিশনের বৈঠকে ২.৮ বিলিয়ন আফগানি মূল্যের ১৯টি প্রকল্প অনুমোদন করল ইমারাতে ইসলামিয়া

0
1

ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণে পর থেকে স্বনির্ভর আফগানিস্তান গড়ার প্রত্যয় নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। বৈদেশিক ঋণ ও সাহায্যের মুখাপেক্ষী হওয়ার পরিবর্তে দেশীয় রাজস্ব বাজেটের আওতায় প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয় ক্রয় কমিশনের নিয়মিত বৈঠকে ২.৮ বিলিয়ন আফগানি ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদিত হয়। একইসঙ্গে আরও চারটি প্রকল্পে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।

অনুমোদিত ও সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, বিদ্যুৎ সুবিধা সম্প্রসারিত হবে এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে।

জাতীয় ক্রয় কমিশনের বৈঠকে অনুমোদিত সব প্রকল্পের অর্থায়ন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিজস্ব তহবিল থেকে করা হবে বলে জানানো হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, জনসেবার সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. National Procurement Commission Approves 19 Projects Worth 2.8 Billion Afghanis
– https://tinyurl.com/3vfu47bu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবুরকিনায় জেএনআইএম-এর অভিযানে অন্তত ২৫ জান্তা সদস্য নিহত: ৪টি ঘাঁটি বিজয়