ইসরায়েলি কারাগারগুলো “জীবন্ত কবর”—মুক্তির পর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ফিলিস্তিনি সাংবাদিক

0
16

দখলদার ইসরায়েলের কারাগারগুলোকে “জীবন্ত কবর” হিসেবে বর্ণনা করেছেন মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি সাংবাদিক। দীর্ঘ এক বছর আটক থাকার পর মুক্তি পেয়ে তিনি কারাগারের ভেতরের ভয়াবহ পরিস্থিতি ও অমানবিক আচরণের চিত্র তুলে ধরেছেন।

৫৯ বছর বয়সী সাংবাদিক আলী সামৌদি জানান, তাকে পুরো এক বছর কোনো ধরনের অভিযোগ ছাড়া আটকে রেখেছিল দখলদার ইসরায়েল। আটক অবস্থায় তিনি এক বছরে নিজের শরীরের অর্ধেক ওজন হারিয়েছেন। আগে যেখানে তার ওজন ছিল প্রায় ১২০ কেজি, বর্তমানে তা নেমে এসেছে প্রায় ৬০ কেজিতে। তিনি বলেন, ইসরায়েলি কারাগারে ইচ্ছাকৃতভাবে অনাহার নীতি এবং অত্যন্ত দুর্বিষহ পরিবেশের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থা জানিয়েছে, দীর্ঘদিন নির্যাতন, বারবার স্থানান্তর এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে মুক্তির সময় সামৌদির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তিনি তার অভিজ্ঞতায় উল্লেখ করেন, বন্দিদের খাদ্য সংকট, নিম্নমানের খাবার এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবের মধ্যে জীবন কাটাতে হচ্ছে।

তিনি বন্দিদের পরিবারের প্রতি আহ্বান জানান, যেন তারা তাদের স্বজনদের ভুলে না যায় এবং তাদের মুক্তির জন্য সোচ্চার থাকে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, কারাগারের ভেতরের পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে।

ফিলিস্তিনি বন্দি সোসাইটির তথ্যানুযায়ী, চার নারীসহ ৪০ সাংবাদিক এখনও ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন এবং সেখানেও নির্যাতন চলছে। সোসাইটি ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে চলমান লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

বেসামরিক ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, নারী ও শিশুসহ ৯ হাজার ৬০০ ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে নির্যাতন, ক্ষুধা ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছে। এতে প্রাণহানি ঘটলেও আন্তর্জাতিক সম্প্রদায় কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সকল বন্দি সাংবাদিকসহ ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।


তথ্যসূত্র
1. Freed Palestinian journalist describes Israeli prisons as ‘living graves’
– https://tinyurl.com/mrjewf9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগজনি প্রদেশে ৬৪টি সামরিক যান মেরামত করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী
পরবর্তী নিবন্ধক্রুসেডার আমেরিকার হয়ে পাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনী ইমারাতে ইসলামিয়ার ওপর বোমাবর্ষণ করেছে: আল কায়েদা কেন্দ্রীয় নেতৃত্ব