
ভারতে মহারাষ্ট্রের নভি মুম্বাই শহরে বাংলাভাষী মুসলিম বিক্রেতাদের নাগরিকত্ব যাচাইয়ের অজুহাতে অযথা হয়রানি করেছে হিন্দুত্ববাদী শিবসেনার এক কাউন্সিলর। ভুক্তভোগীদের ওপর সে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহ তুলে তাদের আধার কার্ড দেখাতে জোর করে।
ঘটনাটি ২১ এপ্রিল ঘটেছিল, তবে ১মে উক্ত ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা প্রকাশ্যে আসে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি ব্যস্ত সড়কের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে এই হিন্দুত্ববাদী কাউন্সিলর, সে বিক্রেতাদের তাদের উৎস বা বাড়ি সম্পর্কে প্রশ্ন করছিল। অনেকটা কঠোর ভঙ্গিতে তাকে বলতে শোনা যাচ্ছিল, “আধার কার্ড দিখা তেরা। কিধর সে হ্যায় তু, বাংলা সে?” অর্থাৎ তোমাদের আধার কার্ড দেখাও। তুমি কোথা থেকে এসেছ, বাংলা থেকে?
সে হকারদের বারবার ‘বাংলাদেশি নাগরিক’ বলে অভিযুক্ত করতে থাকে এবং তাদের পরিচয়পত্র দেখাতে নির্দেশ দেয়।
অপরদিকে বিক্রেতাদের নথিগুলো যাচাই করছিল তার সাথে থাকা এক হিন্দুত্ববাদী পুলিশ কর্মী। উক্ত এলাকায় কোনও অভিবাসী সমস্যা তৈরি করলে তার সাথে যোগাযোগ করতে স্থানীয়দের সে বলে যায়।
উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে মুম্বাইকে ‘বাংলাদেশ-মুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছিল হিন্দুত্ববাদী শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেই ধারাবাহিকতায় এই ধরনের হয়রানিমূলক চেকিং পরিচালনা করছে উগ্র হিন্দুত্ববাদীরা।
উক্ত ভিডিওটি অনলাইনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অবৈধ অভিবাসন প্রতিরোধের নামে বাংলাভাষী মুসলিম বিক্রেতাদের অযথা হয়রানি করা হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y659fkh3


