বগুড়ায় স্কুলের গাছের আম খাওয়া তিন শিশুকে জুতার মালা পরালো প্রধান শিক্ষক

0
1

বগুড়ায় স্কুলের গাছ থেকে আম পেড়ে খাওয়ায় তিন শিশুশিক্ষার্থীকে বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। একইসঙ্গে তাদেরকে গলায় জুতার মালা ঝুলিয়ে এবং ‘আমচোর’ লেখা কাগজ পরিয়ে শাস্তি দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে দৈনিক আমার দেশ জানায়, গত ২৮ এপ্রিল কয়েকজন শিক্ষার্থী বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগম ক্ষুব্ধ হয়। তিনি পরদিন বিকেলে চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তার অফিস কক্ষে ডেকে নেয়। প্রথমে তিনি আম চুরির অপবাদ দিয়ে তাদের বেত্রাঘাত করেন। এরপর তাদের জুতার মালা গলায় পড়িয়ে ও ‘আমচোর’ লেখা কাগজ শরীরে আটকিয়ে বিদ্যালয় চত্বর ও বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান। প্রধান শিক্ষিকার এ কাজে কয়েকজন শিক্ষকও সহযোগিতা করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর জানায়, ২৮ এপ্রিল বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা একটি আমগাছ থেকে কয়েকজন শিশুশিক্ষার্থী আম পেড়ে খায়। পরদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোল শাহানারা বেগম চতুর্থ শ্রেণির দুজন এবং পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে অফিসকক্ষে ডেকে এনে বেত্রাঘাত করে। এরপর তিন শিক্ষার্থীর গলায় জুতার মালা ও ‘আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে দেয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জুতার মালা বানানো থেকে শুরু করে তা শিক্ষার্থীদের গলায় পরানোর কাজে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরাও প্রধান শিক্ষককে সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, ৩ মে অভিভাবকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে প্রধান শিক্ষক গোল শাহানারা বেগমকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। গতকাল পর্যন্ত তিনি কোনো জবাব দেন নি। আজকের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না পেলে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। স্কুলের আম খাওয়ার ‘শাস্তি’: তিন শিশুকে বেত্রাঘাত ও জুতার মালা পরালেন শিক্ষক
– https://tinyurl.com/4m6924md

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জশিরে স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় ৩,১৫৮ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধকর্মসংস্থান ও নিরাপত্তা জোরদারে পাঞ্জশিরে পুলিশ ও সরকারি বিভাগে ৪০০ যুবক নিয়োগ দিচ্ছে ইমারাতে ইসলামিয়া