আঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত, চীন-আফগানিস্তান নতুন পরিবহন করিডোর চালু

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও পণ্য পরিবহনে গতি বাড়াতে চীন ও আফগানিস্তানের মধ্যে তুর্কমেনিস্তান হয়ে একটি বহুমুখী মালবাহী করিডোর চালু করেছে। মধ্য এশিয়াজুড়ে পণ্য পরিবহনকে আরও দ্রুত, কার্যকর ও সুশৃঙ্খল করার ক্ষেত্রে এই করিডোরটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

লন্ডনে অবস্থিত তুর্কমেনিস্তান দূতাবাস জানিয়েছে, চীন ও আফগানিস্তানের মধ্যে পণ্য পরিবহন ত্বরান্বিত করতে গড়ে তোলা এই নতুন রুটে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।

উজবেকিস্তান রেলওয়ের সহযোগী প্রতিষ্ঠান উজতেমির ইউল কন্টেইনারের অংশগ্রহণে নির্মিত এই করিডোরটির দৈর্ঘ্য প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার। নতুন ব্যবস্থার মাধ্যমে পণ্য পরিবহনের সময় প্রায় ৩০ দিনে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

এই নতুন রুটের মাধ্যমে, চীন থেকে রেলপথে পণ্য কাজাখস্তানের আলতিনকোল স্টেশন হয়ে উজবেকিস্তানের বুখারা লজিস্টিক কেন্দ্রে পৌঁছাবে। এরপর সেখান থেকে সড়কপথে তুর্কমেনিস্তান অতিক্রম করে আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রবেশ করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন করিডোর রেল ও সড়ক পরিবহন নেটওয়ার্ককে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনেছে, যার ফলে পণ্য পরিবহন আরও নির্ভরযোগ্য, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. New Afghanistan-China transport corridor launched via Turkmenistan
– https://tinyurl.com/4bu77wyz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক প্রবেশদ্বার বালখ প্রদেশের হাইরাতান বন্দরে নির্মান করা হচ্ছে একটি অত্যাধুনিক কার্গো টার্মিনাল