
৩ মে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আকোলা শহরে “হিন্দু জনজাগৃতি সমিতি” আয়োজিত এক অনুষ্ঠানে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেয় একজন প্রাক্তন হিন্দুত্ববাদী বিধায়ক। সে মুসলমানদের প্রতি অবমাননার দৃষ্টিভঙ্গি নিয়ে মোল্লা, খতনাকারী ও জিহাদি বলে তাচ্ছিল্য করেছে। এছাড়া সে ‘শূকরছানা’ বলে কুৎসিত ভাষায় মুসলিমদের গালমন্দ করেছে।
মুসলিমদের বিরুদ্ধে বিভ্রান্তি উস্কে দিয়ে সে আরও বলেছে, ভারতের গোল টুপি পরা লোকের ‘গাজওয়া-ই-হিন্দ’ এর নামে সম্পূর্ণ ভারতকে ধ্বংস করার পরিকল্পনা করছে।
‘লাভ জিহাদ’ ও ধর্মান্তরের অভিযোগ তুলে সে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিয়েছে, একই সাথে মুঘল সম্রাট আওরঙ্গজেব এর সমাধি অপসারণেরও দাবি তুলেছে। ‘ভূমি জিহাদ’ সম্পর্কে অপপ্রচার এবং মুসলমানদের ক্রমবর্ধমান জনসংখ্যা ও গাজওয়া-ই-হিন্দ সম্পর্কে সে জনমনে আতঙ্ক তৈরি করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5dhccwzh


