নারায়ণগঞ্জে দুই ভাইকে কুপিয়ে মধ্যরাতে বসতবাড়িতে মুখোশধারীদের লুটপাট

0
8

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপ‌জেলায় এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। এ সময় মুখোশধারীরা বাড়ির মালিক ও তার ভাইকে কুপিয়ে আহত করে। মুখোশধারীদের মারধরে আহতরা হলেন- শাহ আলম ও জানে আলম।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ২ টার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে দৈনিক ইত্তেফাক জানায়, ডাকাত দল বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা এবং একই ভবনে থাকা তার ভাই জানে আলমের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা নিয়ে যায়।

এ সময় বাধা দিলে বাড়ির মালিক শাহ আলমকে কুপিয়ে আহত করা হয়। তার ভাই জানে আলমকেও মারধর করা হয়। পরে স্বজনেরা আহত শাহ আলমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


তথ্যসূত্র:
১। দুই ভাইকে কুপিয়ে মধ্যরাতে বসতবাড়িতে মুখোশধারীদের লুটপাট
– https://tinyurl.com/mr3d9vc6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত
পরবর্তী নিবন্ধদেশীয় পণ্যে আস্থা বাড়াতে ও নিম্নমানের পণ্য আমদানি রোধে ইমারাতে ইসলামিয়ার যুগান্তকারী পদক্ষেপ