দক্ষিণ লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় নিহত আরও ১৬

0
1

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় ১৯ মে, মঙ্গলবার নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জনের বেশি মানুষ। লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রমতে, দক্ষিণ লেবাননের টাইর জেলার দেইর কানুন আল-নাহর শহরে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়া কফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং সেখানে চারজন নিহত হয়েছেন। নাবাতিয়েহ ও বিনত জবেইল জেলাতেও ড্রোন হামলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিনভর সন্ত্রাসী ইসরায়েলি বিমানবাহিনী কফাররিমান, কাফরা, আল-শাহাবিয়া এবং মারাকাসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাতে দেশটিতে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে। এছাড়া বিভিন্ন সময়ে আহত হয়েছেন আরও ৯ হাজার ৩০১ জন মানুষ।


তথ্যসূত্র
1. Israeli strikes kill 16 civilians in south Lebanon, Hezbollah steps up drone attacks
– https://tinyurl.com/mryydd55

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে আধুনিক নগরায়ণের নতুন যুগের সূচনা, বালখ প্রদেশে ‘লাপিস লাজুলি আবাসন নগরী’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআপনারা আমার মেয়ের হত্যার বিচার করতে পারবেন না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: নিহত রামিসার বাবা