
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন একটি ভবনে এক নারীর সাথে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ। গত রবিবার (২৪ মে) স্থানীয় জনতা তাকে ওই ভবনের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিফ রহমান (আব্দুল্লাহ আল সাকিফ) দীর্ঘদিন ধরে ওই ভবনে অনৈতিক উদ্দেশ্যে যাতায়াত করছিল। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা তাকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ করে ফেলে। সাকিফের এই অনৈতিক কর্মকাণ্ডের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সাকিফ নিজে এমন অনৈতিক ও লম্পট প্রকৃতির জীবনযাপন করলেও কিছুদিন আগে চবি ক্যাম্পাসে পর্দা করা নারীদের নির্দিষ্ট কর্নার তৈরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেছিল। নিজে অনৈতিক কাজে লিপ্ত থেকে সাধারণ নারীদের পর্দা ও শালীনতা নিয়ে উপহাস করায় তার এই চরম দ্বিমুখী চরিত্রের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে তীব্র ধিক্কার চলছে।
এর আগেও সাকিফের বিরুদ্ধে ক্যাম্পাসে একাধিক গুরুতর ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ রয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রভি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমানের শার্টের কলার ধরে প্রকাশ্য অবমাননা করেছিল। শিক্ষকের গায়ে হাত তোলা এবং নারীদের কটূক্তি করার পর এবার সরাসরি জে এম টাওয়ারের পাশের ভবনে নারীর সাথে অনৈতিক কাজে ধরা পড়ায় তার আসল রূপ উন্মোচিত হলো বলে মন্তব্য করছেন সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে ছাত্রদলের এ নেতা আটকের পর ঘটনা ধামাচাপা দিতে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ও অন্য এক ছাত্রীর নাম জুড়ে দেওয়া হয়। নাম জুড়ে দেওয়া ওই ছাত্রী কয়মাস আগে শাখা ছাত্রদলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিনের বিরুদ্ধে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে আব্দুল্লাহ আল মামুন ফেসবুক লাইভে এসে জানান তিনি সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে রয়েছেন।
এদিকে, নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়া প্রেক্ষিতে তাৎক্ষণিক বিএনপি আব্দুল্লাহ আল সাকিফকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে।
তথ্যসূত্র:
১। আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার হলেন চবি ছাত্রদল নেতা
– https://tinyurl.com/4ajm6v49


