
আফগানিস্তানে মাতৃমৃত্যুর হার সংক্রান্ত জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (OCHA) সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদনে উল্লেখিত পরিসংখ্যান অনুমানভিত্তিক এবং তা মন্ত্রণালয়ের সরকারি তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, OCHA প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, গত বছরে আফগানিস্তানে মাত্র ২০০ জন মায়ের মৃত্যু হয়েছে, এই সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় কম, যা ইঙ্গিত করে যে মাতৃমৃত্যুর হার হ্রাস পাচ্ছে। তিনি বলেন, সরকারি তথ্য অনুযায়ী মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে এবং বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সংস্থাটির প্রতিবেদনে উপস্থাপিত চিত্রের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় না।
এর আগে OCHA এক প্রতিবেদনে দাবি করেছিল যে, আফগানিস্তানে প্রতি এক লাখ জীবিত শিশুজন্মের বিপরীতে ৬০০ জন মায়ের মৃত্যু ঘটে। তবে জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যানকে অনুমাননির্ভর বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের সরকারি তথ্যকেই প্রকৃত পরিস্থিতির প্রতিফলন হিসেবে তুলে ধরেছে।
মন্ত্রণালয়ের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, মাতৃমৃত্যু সংক্রান্ত সরকারি পরিসংখ্যান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এ বিষয়ে জনস্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে, OCHA প্রকাশিত তথ্য সম্পূর্ণ অনুমানভিত্তিক এবং প্রকৃত পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে সরকারি তথ্যই অধিক নির্ভরযোগ্য।
তথ্যসূত্র
1. The Ministry of Public Health of the Islamic Emirate has rejected an OCHA report
– https://tinyurl.com/mry3ntew


