নথিপত্র যাচাই ছাড়াই উত্তরপ্রদেশে আরও একটি মাদ্রাসায় সিল, ভেতরে শিক্ষার্থী থাকা অবস্থায় সিলগালার অভিযোগ

0
0

ভারতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের অন্তর্গত খোদা এলাকায় রাহমানিয়া আরাবিয়া কাসিম-উল-উলুম মাদ্রাসা জোরপূর্বক সিলগালা করে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানের নথিপত্রগুলো মাদ্রাসা প্রাঙ্গণের অভ্যন্তরে একটি লকারে সংরক্ষিত ছিল। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা নথিপত্র যাচাইয়ের বিন্দুমাত্র আগ্রহ কিংবা চেষ্টা করেনি। এমনকি নথিগুলো লকার থেকে সংগ্রহ করে আনার সুযোগও দেয়নি।

এছাড়া মাদ্রাসাটি সিলগালা করার মুহূর্তে এর অভ্যন্তরে এতিম ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিশু অবস্থান করছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সিল করার প্রক্রিয়া চলাকালীন অনেক শিশু কান্নাকাটি করছিল এবং চিৎকার করছিল, কেননা তাদের মাদ্রাসা ভবন থেকে বের হওয়ার তাৎক্ষণিক উপায় ছিল না।

সম্প্রতি ‘সরকারি অনুমোদন নেই’ অভিযোগ তুলে উক্ত এলাকায় এরূপ আরও বেশ কয়েকটি মাদ্রাসা সিল করে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন।

ভিডিও:

https://archive.org/details/madrasa-sealed-in-uttar-pradesh-without-verification-of-documents


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdz8cyj2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী বাহিনীর সামরিক চৌকি এবং কনভয়ে ইত্তেহাদুল মুজাহিদিনের হামলা