পাবনায় ট্রেন থেকে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

0
1

পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে জেলা পুলিশ চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত রোববার (৭ জুন) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে ধূমকেতু এক্সপ্রেসের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর আসনের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।

পরে ব্যাগটি তল্লাশি করে এর নিচের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে সাতটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। সব মিলিয়ে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকের সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার
– https://tinyurl.com/3s9dc74x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়-ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ-এর পুশইনের শিকার অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের নিয়ে মানবিক সংকট
পরবর্তী নিবন্ধঝালকাঠি শহরে ইয়াবাসহ কালীবাড়ি মন্দিরের পুরোহিত গ্রেপ্তার