আফগানিস্তানে শিল্প বিকাশে নতুন সম্ভাবনা, খোস্তে নির্মাণ চলছে ৭০টি উৎপাদন কারখানা

0
2

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশের শিল্প পার্কে বর্তমানে ৭০টি উৎপাদন কারখানার নির্মাণকাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিল্প পার্কটির উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে এবং এটি ভবিষ্যতে শিল্প উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কারখানাগুলোর নির্মাণকাজের পাশাপাশি শিল্প পার্কটির জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহ ও সড়ক নির্মাণসংক্রান্ত প্রকল্প অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত এসব প্রকল্পের কাজ অদূর ভবিষ্যতেই শুরু হবে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পার্কটিতে নির্মাণাধীন কারখানাগুলো বিভিন্ন খাতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে নির্মাণসামগ্রী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক পণ্য, ধাতব সামগ্রী ও অন্যান্য শিল্পপণ্য উৎপাদন।

খোস্ত প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই কারখানাগুলো চালু হলে কয়েক হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, এতে করে স্থানীয় পণ্যের চাহিদা মেটানো ও আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।


তথ্যসূত্র
1. In the Khost Industrial Park, construction work is underway for 70 production factories.
– https://tinyurl.com/5cws3she

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ও প্রশাসনের চাপে উত্তরপ্রদেশে আরও একটি মাদ্রাসা স্থাপনা ভাঙ্গতে আরম্ভ করেছে স্বয়ং মাদ্রাসা কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধহেরাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৬০টি নতুন ঘর হস্তান্তর করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন