হেরাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৬০টি নতুন ঘর হস্তান্তর করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন

0
3

আফগানিস্তানের হেরাত প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত ৬০টি নতুন আবাসিক ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ইমারাতে ইসলামিয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘর গুলরান জেলার বেদাক মুরাদ কোহি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মাণ করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রাদেশিক প্রশাসনের সংবাদ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি ২ কোটি আফগানি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বিধ্বংসী ভূমিকম্পে নিজেদের বসতবাড়ি হারানো পরিবারগুলোর জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করাই ছিল এ প্রকল্পের মূল লক্ষ্য। নির্মিত প্রতিটি বাড়িতে বসবাসের উপযোগী সব মৌলিক সুবিধা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন নির্মিত ঘরগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা স্বাভাবিক করতে এবং তাদের জন্য একটি নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।


তথ্যসূত্র
1. Herat provincial government has announced the handover of 60 newly constructed residential houses
– https://tinyurl.com/2jskzz7b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে শিল্প বিকাশে নতুন সম্ভাবনা, খোস্তে নির্মাণ চলছে ৭০টি উৎপাদন কারখানা
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ২য় সপ্তাহ, জুন ২০২৬ ||