হিজাব আমাদের ইমান, মর্যাদা ও আত্মসম্মানের প্রতীক: হিজাবের সমর্থনে সমাবেশে আফগান নারীরা

0
132

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশে বিপুল সংখ্যক মুসলিম নারী একত্রিত হয়ে হিজাবের সমর্থনে স্লোগান দিয়েছেন। তারা ইমারাতে ইসলামিয়ার হিজাব সংক্রান্ত সিদ্ধান্তে সম্পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, হেরাত শহরের বিভিন্ন এলাকা থেকে নারীরা এই সমাবেশে অংশ নেন। তাঁরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হিজাবের পক্ষে শ্লোগান দিতে থাকেন। বক্তারা বলেন, হিজাব শুধু একটি পোশাক নয়, বরং এটি একজন মুসলিম নারীর ইমান, মর্যাদা ও আত্মসম্মানের প্রতীক।

সমাবেশে উপস্থিত নারীরা ইসলামি বিধান অনুযায়ী হিজাবের বিধান বাস্তবায়নে ইমারাতে ইসলামিয়ার ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘শত্রুদের বিভ্রান্তিকর প্রচারণায় কেউ যেন প্রতারিত না হয়। ইসলামের এই ফরজ বিধানকে বাধা দেওয়ার অপচেষ্টা চিরদিন ব্যর্থ হবে।’

বক্তারা আরও বলেন, পাশ্চাত্যের অপসংস্কৃতি ও নগ্নতার বিরুদ্ধে হিজাব হলো একটি ঢাল। এটি নারীদের সুরক্ষা দেয় এবং সমাজে শ্লীলতা ও শালীনতা প্রতিষ্ঠা করে। হেরাতের এই নারীরা বিশ্বের সকল মুসলিম নারীর প্রতি আহ্বান জানান, যেন তারা হিজাবকে ধারণ করে ইসলামি বিধান মেনে চলেন।


তথ্যসূত্র
1. large number of Muslim sisters have gathered in Herat Province
– https://tinyurl.com/kkeed8u8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতে উত্তরপ্রদেশের সুলতানপুরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ২ মুসলিম যুবককে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা
পরবর্তী নিবন্ধজামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় গ্রেপ্তার ৬