জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় গ্রেপ্তার ৬

0
4

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। গত বুধবার (১০ জুন) রাতে উপজেলার চর সুখনগরী বারখাদা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে নাইমের স্বজনদের বিষয়টি অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক ওই কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিতে চায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ধাওয়া করে ৬জনকে আটক করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরসুখনগরী বারখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), জগলুল পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০), খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬
– https://tinyurl.com/mrxt5wta

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিজাব আমাদের ইমান, মর্যাদা ও আত্মসম্মানের প্রতীক: হিজাবের সমর্থনে সমাবেশে আফগান নারীরা
পরবর্তী নিবন্ধমালি’র প্রেসিডেন্ট ‘আসিমি গোইতা’কে ধরিয়ে দিতে জেএনআইএম এর দুই মিলিয়ন ইউরো পুরষ্কার ঘোষণা