গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শহীদ অন্তত ৬ ফিলিস্তিনি

0
11

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। ১৪ জুন, রবিবার গাজা ভূখণ্ড জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো একাধিক হামলায় একজন শিশুসহ ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদুলু জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে কয়েকটি বাণিজ্যিক দোকান লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালালে ৪ ফিলিস্তিনি শহীদ হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ বছর বয়সী জাকি মোহাম্মদ আল-কাররা শহীদ হন এবং আরও একজন আহত হন। একই এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সী কিশোর আমির আল-বাশিতিও শহীদ হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের এসব হামলায় এ পর্যন্ত ৯৮৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ৩ হাজার ১৩৮ জন আহত হয়েছেন।

গাজার অধিকাংশ বাড়ি ধ্বংস হওয়ায় হাজার হাজার ফিলিস্তিনি এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বারবার বাস্তুচ্যুত হতে হচ্ছে তাদের। মৌলিক সেবা ও প্রয়োজনীয় জিনিসের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।


তথ্যসূত্র
1. Israeli army kills 6 Palestinians, including child, in attacks across Gaza
– https://tinyurl.com/4w6cte9z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপিরোজপুরে মন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রদীপ কুমার আইচ নামে হিন্দু যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত