যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

0
27

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা।

বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ১৪ জুন, রবিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়ন করে। একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠান বিমানটি ভাড়া নিয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারেনি। একপর্যায়ে সেটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে ভূপাতিত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেছে, ঘটনাটিকে বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।


তথ্যসূত্র
1. Twelve killed in plane crash in US state of Missouri
– https://tinyurl.com/yxv5sapa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শহীদ অন্তত ৬ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধকাজের কথা বলে দালালের মাধ্যমে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশি যুবকের মৃত্যু