সীমান্ত নিরাপত্তা জোরদারে সীমান্ত বাহিনীকে ১৫০ মোটরসাইকেল বিতরণ করল ইমারাতে ইসলামিয়া

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর গতিশীলতা বৃদ্ধি এবং নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাগুলোতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিতের লক্ষ্যে ২০৭ আল-ফারুক কর্পস আর্মির সীমান্ত বাহিনীর মধ্যে ১৫০টি মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।

১৫ জুন, মঙ্গলবার কান্দাহার প্রদেশের ২০৭ আল-ফারুক কর্পসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব মোটরসাইকেল হস্তান্তর করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই মোটরসাইকেলগুলো হেরাত, ফারাহ ও বাদগিস প্রদেশের ইরান ও তুর্কমেনিস্তানের সাথে সীমান্তবর্তী এলাকায় ব্যবহার করা হবে। এসব যানবাহন সীমান্ত এলাকায় দ্রুত টহল জোরদার এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সীমান্ত বাহিনীর সদস্যদের গতিশীলতা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানো এবং কোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলা করা সহজ হবে।


তথ্যসূত্র
1. Distribution of 150 Motorcycles to the Border Forces of the 207 Al-Faruq Corps Army
– https://tinyurl.com/43bfcurn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিচারকের গানম্যান বহন করছিল এক লাখ পিস ইয়াবা, উদ্ধার করে আত্মসাৎ করলো থানার ওসি