ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ও মাদ্রাসা খাতের তহবিল ৫০ শতাংশের অধিক হ্রাসের ঘোষণা বিজেপি সরকারের

0
50

সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা খাতের তহবিলে উল্লেখযোগ্যভাবে হ্রাস ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

উক্ত খাতে ইতিপূর্বে বরাদ্দকৃত বাজেটের তুলনায় প্রায় ৫০ শতাংশের অধিক হ্রাস করেছে হিন্দুত্ববাদী সরকার। পূর্ববর্তী সরকার যেখানে ৫৭১৩ কোটি টাকা তহবিল বরাদ্দ করেছিল, সেখানে বর্তমানে তা কমিয়ে ২১৬৫ কোটি টাকায় হ্রাস করা হয়েছে।

সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা তহবিলে বরাদ্দ হ্রাস করলেও শিক্ষা খাতে বেশ কয়েকটি উচ্চাভিলাষী উদ্যোগ ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সরকার। এর মধ্যে উপজাতি বিশ্ববিদ্যালয়, মহিলা বিশ্ববিদ্যালয়, ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণসহ বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

ক্ষমতায় এসে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা তহবিলে এত বড় ও দ্রুত হ্রাস বিজেপি সরকারের মুসলিমবিরোধী অবস্থান আবারও সুস্পষ্ট করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4jcenkrp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচৈতালী চক্রবর্তীর দেশদ্রোহী বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ হিসেবে আখ্যায়িত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বস্তি এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে দখলদার ভারতীয় বাহিনী