কলকাতার সড়ক ও জনবহুল স্থানের নামকরণে মুঘল, পাঠানদের নাম থাকবে না বলে ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী

0
17

ভারতে পশ্চিমবঙ্গের রাজধানী কালকাতার কোনও সড়ক ও জনবহুল স্থানের নামকরণে মুঘল বা পাঠান নাম থাকবে না বলে ঘোষণা দিয়েছে রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সম্প্রতি কলকাতায় ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’ এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখোপাধ্যায় সড়ক’ রাখা হয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রেক্ষিতে ২৩ জুন রাজ্য বিধানসভায় উক্ত ঘোষণা তুলে ধরেছে শুভেন্দু।

কলকাতার সড়ক ও জনবহুল স্থানগুলোর নাম পর্যালোচনা করতে সে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে।

সে ঔদ্ধত্যের সাথে বলেছে,’সোহরাওয়ার্দী’র নাম থাকবে না। কলকাতায় কোনও মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশ নাম থাকবে না।

অপরদিকে শুভেন্দুর এই সিদ্ধান্তকে ভারতের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র বলে বর্ণনা করেছে বিরোধী দলীয় অনেক রাজনৈতিক নেতা। প্রশ্ন উঠেছে, অত্যাচারী ব্রিটিশ শাসকগোষ্ঠী ও ভারতের ইতিহাসে অবদান রাখা মুসলিম ব্যক্তিত্বগণ কিভাবে এক কাতারে বিবেচিত হতে পারে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/45snsenm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে অনাহারজনিত দুর্বলতার কারণে জ্ঞান হারালেন এক ফিলিস্তিনি আন্দোলনকর্মী
পরবর্তী নিবন্ধবুরকিনায় ২টি ফ্রন্টে জান্তার বিরুদ্ধে জেএনআইএম-এর ৫টি সফল অভিযান: হতাহত অসংখ্য জান্তা সেনা