ঋণের ৮ হাজার রুপি বাকি: দিল্লিতে মুসলিম গাড়িচালককে পিটিয়ে হত্যা করলো উগ্র হিন্দুত্ববাদীরা

0
0

ভারতে দিল্লির উত্তম নগরে মোহাম্মদ উজাইব (২৩) নামে এক রাপিডো গাড়িচালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে ৩ জন উগ্র হিন্দু। মোট ঋণের কেবল ৮ হাজার রূপি পরিশোধ বাকি থাকার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে। ২৬ জুন রাতে লোমহর্ষক ঘটনাটি ঘটে।

হত্যাকারীরা হলো সন্দীপ, ললিত ও মোহিত। এর আগে উজাইব তার গর্ভবতী স্ত্রীর সন্তান প্রসবের খরচ মেটাতে সন্দীপ থেকে ৫০ হাজার রূপি ধার নিয়েছিল। ইতিমধ্যে সে ৪২ হাজার টাকা পরিশোধ করেছে, ৮ হাজার রূপি পরিশোধ বাকি ছিল। হামলার ঘটনার ১৫ দিন আগে সন্দীপ ও তার সঙ্গীরা উজাইবের বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে যায়। সেসময় উজাইব বাড়িতে উপস্থিত ছিল না, কিন্তু হিন্দুরা উজাইবের সকল হাড় ভেঙ্গে দেবে বলে বাড়ির লোকদের হুমকি দিয়ে যায়।

অতঃপর ২৬ জুন ভুক্তভোগী উজাইবকে অপহরণ করা হয়। সেদিন রাতে তাকে নাজাফগড়ের একটি নির্জন স্থানে প্রায় ৮ ঘন্টা লাঠি দ্বারা নির্মমভাবে মারধর করা হয়, ধারালো বস্তু দ্বারা আঘাত করা হয়, তার শরীরের বিভিন্ন অঙ্গ আঘাতের কারণে ফেটে যায়।

পরদিন সকালে উজাইবের অর্ধমৃত দেহ তার বাড়ির সামনে রেখে যায়। উজাইবের শেষ কথা ছিল, আমি বাঁচবো না, এ লোকেরা আমাকে অনেক মারধর করেছে।

হাসপাতালে আনার পর উজাইবের মৃত্যু হয়। ইতোমধ্যে উজাইবের পুত্র সন্তান হলেও নবজাতক পুত্রকে দেখার তার আর সুযোগ হয় নি।

উজাইবের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি কখনো আমার ছেলেকে চড় মারিনি। ঐ দুষ্ট লোকেরা তাকে খুব মারধর করেছে। সে নিশ্চয়ই সারা রাত ব্যথায় ‘মা, মা’ বলে চিৎকার করেছে। আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি’।

ঘটনাটি তুচ্ছ কারণে ভারতে মুসলিমদের টার্গেট বানিয়ে নিপীড়ন ও হত্যার একটি দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mppzempv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে হুমকি দেয়া শুভেন্দুকে আম উপহার পাঠাল সরকার