ভারত’কে “আমাদের ডিএনএ এক” বলা মন্তব্য ইমারাতে ইসলামিয়ার কৃষিমন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি’র নয়; বরং অনুবাদকের ব্যাখ্যামূলক অনুবাদ

0
17

সম্প্রতি ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদমন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি হাফিযাহুল্লাহ’র একটি বক্তব্য নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে পাকিস্তানী সংবাদমাধ্যম এবং সোশাল একাউন্টগুলো থেকে। অথচ, প্রকৃত বক্তব্যে দেখা যায়, মৌলভি ওমারি হাফিযাহুল্লাহ ভারতে অনুষ্ঠিত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিষয়ক এক আলোচনা সভা‍য় বক্তব্যের শুরুতে তাঁকে স্বাগত জানানোর জন্য ভারতের মন্ত্রী, কর্মকর্তা এবং সর্বস্তরের ‘আজিজে হিন্দুস্তান’ তথা ‘ভারতীয় বন্ধু’দের ধন্যবাদ জ্ঞাপন করছেন। অনুবাদক পশতু ভাষায় বলা তাঁর ধন্যবাদমূলক এই বক্তব্যকে ইংরেজি ভাষায় ব্যাখ্যা করেছে। যেখানে অনুবাদক নিজ থেকেই ‘আওয়ার ডিএনএ ইজ ওয়ান’ বলে মূল আলোচক মৌলভি ওমারি হাফিযাহুল্লাহ’র অনুভূতিকে ব্যাখ্যা করেছে। যা উক্ত প্রোপাগান্ডার জ্বালানী সরবরাহে মূল ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে উপস্থিত ইংরেজি অনুবাদক বেশ কিছু জায়গায় মৌলভি ওমারি হাফিযাহুল্লাহ’র মূল ফার্সি (দারি) বক্তব্যের চেয়ে ভিন্ন কথা বলেছেন। তার অনুবাদটি আক্ষরিক বা সম্পূর্ণ নির্ভুল ছিল না; বরং তিনি নিজের মতো করে সারমর্ম তৈরি করেছেন এবং কিছু বাড়তি কথা যোগ করেছেন।

ইংরেজি অনুবাদে প্রধান যে ভুল বা অসঙ্গতিগুলো ছিল, তা নিচে তুলে ধরা হলো:

নিজস্ব কথার সংযোজন: অনুবাদক এমন অনেক কথা বলেছেন যা মূল বক্তা বলেননি। যেমন, অনুবাদক বলেছেন, “This is my first trip to India”, “Ministry of External Affairs”, “ajnabi place (অচেনা জায়গা)”, এবং “our DNA is one”। মূল ফার্সি বক্তব্যে এসব কথার কোনোই উল্লেখ ছিল না।

গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া: বক্তা আফগানিস্তানকে “চল্লিশ-পঁয়তাল্লিশ বছরের যুদ্ধবিধ্বস্ত দেশ” হিসেবে উল্লেখ করেছিলেন, যা অনুবাদক পুরোপুরি বাদ দিয়েছেন। এছাড়া বক্তা ভারতকে “শ্যামল-সবুজ, পেশাদার এবং অত্যন্ত অভিজ্ঞ” বলে প্রশংসা করেছিলেন, সেটিও অনুবাদক এড়িয়ে গেছেন।

সংখ্যার গড়মিল: বক্তা কৃষিখাতে জড়িত মানুষের সংখ্যা “আশি থেকে পঁচাশি শতাংশ” (৮০-৮৫%) বলেছিলেন, কিন্তু অনুবাদক অনুবাদ করার সময় শুধুমাত্র “৮০%” বলেছেন।

অগোছালো উপস্থাপন: অনুবাদক বক্তার কথার ক্রম ঠিকভাবে অনুসরণ করেনি। বক্তা শত বছরের পুরোনো বন্ধুত্বের কথা একদম শেষে বলেছিলেন, কিন্তু অনুবাদক সেটি তার প্রথম অংশের অনুবাদের শুরুতেই বলে দিয়েছেন।

অন্যদের কথার রেফারেন্স টানা: দ্বিতীয় অংশের শেষে অনুবাদক বলেছেন, “as you each and every distinguished member mentioned” (যেমনটি আপনারা প্রত্যেক সম্মানিত সদস্য উল্লেখ করেছেন), যা বক্তার মূল কথায় আদৌ ছিল না।

সংক্ষেপে, অনুবাদক পেশাদার ও আক্ষরিক অনুবাদ না করে নিজের মতো করে একটি ভাবানুবাদ দাঁড় করিয়েছেন, যেখানে তিনি অনেক তথ্য বাদ দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে নতুন তথ্য জুড়ে দিয়েছেন।

উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া ২০২১ সালের আগস্টে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে নানা চ্যালেঞ্জের মুখেও দেশের জনগণের তরে কাজ করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে জনগণের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে ইমারাতে ইসলামিয়া প্রশাসন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাশিয়া, চীন, সৌদি, আমিরাত, কাতার সহ বিশ্বের এক শতাধিক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করে, যার ধারাবাহিকতায় ভারত প্রশাসনের সাথেও কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা চালু ও সম্প্রসারণ করে।


তথ্যসূত্র
– https://tinyurl.com/mtp8ema7
– https://tinyurl.com/rt2jbt4y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিল এলাকাবাসী
পরবর্তী নিবন্ধআফগানিস্তানকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে ৫০ শতাংশ কর কমানোর ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া