
অধিকৃত জম্মু ও কাশ্মীরে ডোডা জেলায় আরও এক কাশ্মীরি যুবককে হত্যা করেছে ভারতীয় দখলদার বাহিনী।
১৭ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের দেয়া তথ্যমতে, দখলদার ভারতের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সদস্যরা জেলার ভাদেরওয়া এলাকায় ঘেরাও-তল্লাশি অভিযান পরিচালনা করে, এসময় নির্বিচারে গুলি চালিয়ে তারা আরিফ হোসেন নামে এক কাশ্মীরি যুবককে হত্যা করেছে। এই সময় জনবিক্ষোভ দমন ও হত্যাকাণ্ডের খবর ছড়ানো রোধ করতে জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দখলদার প্রশাসন।
অভিযানকালে স্থানীয় মুসলমানরা দখলদার বাহিনী কর্তৃক তীব্র হয়রানির শিকার হয়েছিলেন। তারা স্থানীয় এক আলেমকে গ্রেপ্তার করেছে, এলাকায় সাংবাদিক প্রবেশে বাধা দিয়েছে।
ঐসময় ভাদেরওয়া শহরজুড়ে উল্লেখযোগ্য সংখ্যক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও অন্যান্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়। গোলাগুলির ঘটনায় ৩ দখলদার পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে এক পুলিশ কর্মকর্তা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y8476dxa


