ইমারাতে ইসলামিয়ার নেতৃত্বের সঙ্গে মতবিরোধের ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করলেন জুমা খান ফাতেহ হাফিযাহুল্লাহ

0
0

ইমারাতে ইসলামিয়ার জাবুল প্রদেশের সাবেক ডেপুটি গভর্নর জুমা খান ফাতেহ হাফিযাহুল্লাহ সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া মতবিরোধের ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করেছেন। কাবুলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, নেতৃত্বের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই এবং এ ধরনের খবর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জুমা খান ফাতেহ হাফিযাহুল্লাহ জানান, কাবুলে তিনি ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁর সঙ্গে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ এবং অর্থনীতি মন্ত্রী দ্বীন মোহাম্মদ হানিফ হাফিযাহুল্লাহ সহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জাবুল প্রদেশের ডেপুটি গভর্নরের পদ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রায় এক মাস ওই দায়িত্ব পালন করার পর ভাষাগত সমস্যা, পারিবারিক বিচ্ছিন্নতা এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি পশতু ভাষা জানতেন না, অন্যদিকে স্থানীয় অনেকেই দারি ভাষায় কথা বলতে পারতেন না। ফলে কার্যকর যোগাযোগ ও জনসেবা ব্যাহত হচ্ছিল। এছাড়া পূর্ববর্তী যুদ্ধের সময় আহত হওয়ায় তাঁর বাম হাত অকার্যকর হয়ে পড়েছে, যা দায়িত্ব পালনে অতিরিক্ত অসুবিধা সৃষ্টি করছিলো।

তিনি আরও বলেন, দারি ভাষাভাষী কোনো এলাকায় দায়িত্ব চাওয়ার বিষয়টি মূল সমস্যা ছিল না; বরং স্বাস্থ্যগত কারণে কিছু সময় পরিবারের সঙ্গে থেকে সুস্থ হওয়ার প্রয়োজন ছিল। এরপর নেতৃত্ব যেখানে উপযুক্ত মনে করবে, সেখানেই তিনি দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।

সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইমারাতে ইসলামিয়ার নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে তিনি সরকারের সঙ্গে আর কাজ করতে চান না। তবে জুমা খান ফাতেহ হাফিযাহুল্লাহ এসব দাবি দৃঢ়ভাবে নাকচ করে বলেন, কাবুলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, বিপ্লবের শুরু থেকে বিজয়ের পাঁচ বছর পূর্ণ হওয়া পর্যন্ত মুজাহিদ ও দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে বিদ্বেষী গণমাধ্যম। বর্তমানে তাঁর সম্পর্কে যে খবর প্রচার করা হচ্ছে, সেগুলোও বাস্তবতা থেকে অনেক দূরের এবং তিনি সেগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

জুমা খান ফাতেহ অতীতে বিদেশি বাহিনী ও সাবেক আফগান সরকারের বিরুদ্ধে বাদাখশান প্রদেশে যুদ্ধ করেছেন। তাঁর সর্বশেষ সরকারি দায়িত্ব ছিল জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে। ২২ জুন তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপরই বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, তিনি ইমারাতে ইসলামিয়ার নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে আলাদা পথ বেছে নিতে চান। তবে কাবুলে তাঁর সাম্প্রতিক বক্তব্যে তিনি এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।


‎তথ্যসূত্র
1. جمعه خان فاتح وایي، په ارګ کې پر خبرو بوخت دی
– https://tinyurl.com/2am8bu78

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরের ডোডা জেলায় দখলদার ভারতীয় বাহিনী কর্তৃক আরও ১ কাশ্মীরি মুসলিমকে হত্যা, ইন্টারনেট সেবা স্থগিত