গাজায় জানাজার নামাজ চলাকালীন বর্বর ইসরায়েলি বিমান হামলা, শহীদ ১৪

0
10

দখলদার ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান ও ড্রোন হামলায় ১৮ জুলাই, শনিবার গাজা জুড়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ একটি জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার শিকার হন বলে জানা যায়।

তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও সন্ত্রাসী ইসরায়েল অব্যাহতভাবে এই চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ও আল-আওদা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় ফিলিস্তিনিদের একটি সমাবেশের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় আটজন শহীদ এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসেইরাতেই এর আগে ইসরায়েলি হামলায় শহীদ এক ফিলিস্তিনির জানাজার নামাজ শেষে মরদেহের খাটিয়া নিয়ে বের হওয়ার সময় এই নৃশংস হামলা চালানো হয়। আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে অপেক্ষমাণ শোকাহত জনতার ওপর ড্রোন থেকে সরাসরি বোমা ফেলা হলে এই হতাহতের ঘটনা ঘটে।

এই জানাজায় হামলা ছাড়াও গাজার অন্যান্য স্থানে আরও বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তামাম স্কুলের কাছে ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে ৫২ বছর বয়সী এক নারী শহীদ হন। এছাড়া মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় একজন এবং নুসেইরাত শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি গোলার আঘাতে আরও একজন প্রাণ হারান।


তথ্যসূত্র
1. Israeli attacks on Gaza kill 14, including mourners attending funeral
– https://tinyurl.com/ywwmbrnf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে কিশোরকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ
পরবর্তী নিবন্ধভিডিও || পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে সংঘাতের পুরো চিত্র মাত্র ৫ মিনিটেই তুলে ধরলেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান