ভারতের উত্তরাখণ্ডে জুমা’র নামাজে যাওয়ার পথে এক মুসলিম যুবককে তীব্র হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থক

0
42

ভারতে উত্তরাখণ্ডের ঋষিকেশে এক মুসলিম যুবককে জুমা’র নামাজ পড়তে বাধাগ্রস্ত করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থক সঞ্জয় সিং চৌহান। এছাড়া একই অভিযোগে এই মুসলিম ব্যক্তি তীব্র হেনস্তার শিকার হয়েছেন।

১৮ জুলাই মুসলিম মিরর সংবাদমাধ্যমে নিউজটি তুলে ধরা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, উগ্রপন্থী হিন্দু লোকটি মুসলিম যুবকের হাত চেপে ধরে তার পথ আটকে রেখেছিল, তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছিল।। অপরদিকে ভুক্তভোগী মুসলিম বারবার সেখান থেকে চলে যেতে চেষ্টা করছিল।

জানা যায়, মুসলিম যুবকটি তার নানীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ঋষিকেশ গিয়েছিলেন, তার নানী সেখানকার একটি মেডিকেলে ভর্তি ছিলেন। মেডিকেল থেকে জুমার নামাজ ও বিশ্রামের জন্য তিনি তার মামা হাফিজ দানিশের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথেই তাকে পথ আটকে হেনস্তা করতে আরম্ভ করে উগ্র হিন্দুত্ববাদী কর্মী।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, উগ্র হিন্দুত্ববাদী লোকটি ভুক্তভোগী মুসলিমের সাথে মারাত্মক দুর্ব্যবহার করছে। সে ভুক্তভোগীকে তার আধার কার্ড (পরিচয় পত্র) দেখানোর দাবি করে, তাকে বহিরাগত বলে বের করে দেওয়ার চেষ্টা করে।

স্থানীয় কয়েকজন হিন্দু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু উগ্র হিন্দুত্ববাদী ও তার পক্ষের হিন্দু লোক কোনও পরোয়া ব্যতীত সংঘাতময় পরিবেশের সৃষ্টি করে।

ভিডিও: https://archive.org/details/man-harassed-on-way-to-jumma-prayers-in-uttarakhand


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3dtkwfkh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে সংঘাতের পুরো চিত্র মাত্র ৫ মিনিটেই তুলে ধরলেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান
পরবর্তী নিবন্ধময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই