মধ্যপ্রদেশে মুসলিম পারিবারিক আইন নিষিদ্ধ করে বিতর্কিত অভিন্ন দেওয়ান বিধি (ইউসিসি) বিলের খসড়া অনুমোদন

0
40

১৯ জুলাই (রবিবার) মুসলিম পারিবারিক আইন নিষিদ্ধ করে বিতর্কিত অভিন্ন দেওয়ান বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিলের খসড়া অনুমোদন করেছে ভারতের মধ্যপ্রদেশ মন্ত্রীসভা। এর মাধ্যমে ৩ তালাক ও বহুবিবাহের মতো মুসলিম পারিবারিক আইন নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে ইসলামে হারাম লিভ-ইন রিলেশনশিপের সম্পর্ককে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেওয়া হচ্ছে।

২০ জুলাই (সোমবার) থেকে অনুষ্ঠিতব্য মধ্যপ্রদেশ বিধানসভার বাদল অধিবেশনে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে বলে জানা গেছে। অবশ্য নথিভুক্ত তফসিলি উপজাতি সম্প্রদায়ের নাগরিকগণ এই আইনের আওতাভুক্ত থাকবে না বলে জানানো হয়েছে।

বিতর্কিত আইনে বৈধ বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া শিশু, দত্তক, টেস্টটিউব শিশু কিংবা জারজ শিশুদের সমান আইনি মর্যাদা প্রদান করা হয়েছে। উত্তরাধিকারের ক্ষেত্রে বৈবাহিক অবস্থান নির্বিশেষে পুত্র ও কন্যার জন্য সমান অধিকার প্রদান করা হচ্ছে।

হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী মোহন যাদবের দাবি, ইউসিসি বিল বিবাহ, বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, উত্তরাধিকার ও লিভ-ইন রিলেশনশিপ সম্পর্কিত বিষয়ে নাগরিকের জন্য একটি সাধারণ আইনি কাঠামো সরবরাহ করবে।

অপরদিকে বিতর্কিত এই আইনের মাধ্যমে মুসলিমদের ব্যক্তিগত ও পারিবারিক আইনে ইসলামী শরিয়ার প্রয়োগ নিষিদ্ধ হবে বলে মুসলিম বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yc3fxfrz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ইরান ও মধ্য এশিয়ার বিকল্প বাণিজ্যপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্ত করছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধনেত্রকোনার পূর্বধলায় পুকুরে মিলল বৃদ্ধের লাশ