পশ্চিম তীরে দুই মসজিদে আগুন দিল দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

0
3

অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লাগামহীন সন্ত্রাস, ধর্মীয় বিদ্বেষ এবং উসকানিমূলক হামলা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। কথিত আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এবার দুটি মসজিদে অগ্নিসংযোগের মতো জঘন্য অপরাধ সংঘটিত করেছে। ফিলিস্তিনিরা বলছে, দখলদার বাহিনীর প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী বসতি স্থাপনকারীরা এ ধরনের নৃশংস হামলা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে।

২৬ জুলাই, রবিবার অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে পৃথক হামলা চালিয়ে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কুর গ্রামের একটি মসজিদে আগুন লাগিয়ে ভবনের অংশবিশেষ ও ভেতরের বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত করা হয়। হামলাকারীরা মসজিদের দেয়ালে বর্ণবাদী উসকানিমূলক স্লোগানও লিখে রেখে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে এনে আরও বড় ক্ষয়ক্ষতি ঠেকান।

এর কয়েক ঘণ্টা আগেই কুসরা শহরে নির্মাণাধীন আর-রাহমা মসজিদেও আগুন দেয় সন্ত্রাসি বসতি স্থাপনকারীরা। কুসরার মেয়র আবদুল আজিম ওয়াদি জানান, এতে নির্মাণকাজে ব্যবহৃত কাঠ ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে জানায়, ২০২৫ সালেই দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যক্ষ মদদে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে অন্তত ৪৫টি মসজিদে হামলা চালিয়েছে।

এদিকে নাবলুসের পূর্বে বেইত ফুরিক শহরেও বসতি স্থাপনকারীরা এক ফিলিস্তিনির বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং দেয়ালে আরবদের বিরুদ্ধে উসকানিমূলক বর্ণবাদী স্লোগান লিখে যায়। ২৪ জুলাই, শুক্রবার নাবলুসের কাছে তাল শহরে বসতি স্থাপনকারী ও দখলদার সেনাদের যৌথ হামলায় চার ফিলিস্তিনি শহীদ হন। এরপর দখলদার বাহিনী নাবলুস ও আশপাশের এলাকায় অবরোধ জারি, গণগ্রেপ্তার অভিযান এবং বৃহৎ সামরিক আগ্রাসনের প্রস্তুতি নেয়।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১,১৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, হাজারো মানুষ আহত হয়েছেন এবং প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিলিস্তিনের উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের ৬ জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ৩,৪৮৮টি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে গ্রামে আক্রমণ, বাড়িতে অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, জমি দখল এবং নতুন অবৈধ বসতি স্থাপন উল্লেখযোগ্য। এসব ঘটনায় অন্তত ১৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ফিলিস্তিনিরা সতর্ক করে বলেছে, বসতি স্থাপনকারীদের এই ধারাবাহিক সন্ত্রাস ও দখলদার বাহিনীর সামরিক অভিযান পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে দখলে নেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও সংকুচিত করছে।


তথ্যসূত্র
1. Israeli occupiers set fire to 2 mosques in occupied West Bank
– https://tinyurl.com/3u7dn26n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ কমপক্ষে ৬ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বান্নুতে ১০ দিন ধরে চলছে সন্ত্রাসী সেনাবাহিনী এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি লড়াই: হতাহত শতাধিক সন্ত্রাসী সেনা