নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

0
2

নেত্রকোণা শহরের একটি ভাড়া বাসা থেকে আকাশ তালুকদার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় শহরের কুরপাড় এলাকার তিতাস নগরের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আকাশ তালুকদার নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন। আকাশ তিতাস নগরে মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার সাংবাদিকদের জানায়, বাসার অন্য ভাড়াটিয়ারা আকাশের কক্ষের মেঝেতে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ কক্ষের মেঝে থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় তার গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল।


তথ্যসূত্র:
১। নেত্রকোণায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
– https://tinyurl.com/z73rare7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় ছিনতাই দেখে ফেলায় শিশুকে হত্যা, ধানক্ষেতে মিললো মাটিচাপা লাশ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরের কালান্দিয়ায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় আহত ৫১ ফিলিস্তিনি