বেলুচিস্তানে রাত ২টায় এলোপাথাড়ি বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী

0
15

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো এক বিমান হামলায় অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, পাকিস্তান সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলো ১২ই আগস্ট, বেলুচিস্তান প্রদেশের সুরাব জেলার গুন্দান গ্রামে বেসামরিক বসতি লক্ষ্য করে ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর এই বর্বরোচিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক বেসামরিক নাগরিক।

বুধবার রাত ২টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর চালানো এই বিমান হামলার ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন শিশু, ৭ জন নারী এবং ১২ জন পুরুষ রয়েছেন।

এদিকে পাকিস্তান সরকারের সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে যে, এই হামলায় একটি গোলাবারুদের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে সৃষ্ট বিস্ফোরণে এলাকাটির ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী সম্প্রতি বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সশস্ত্র দলগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে, আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে যে, এই হামলাগুলোর একটি উল্লেখযোগ্য অংশ বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো হচ্ছে।


তথ্যসূত্র:
– https://t.co/0fsfMrVFLj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে আইএমপি মুজাহিদদের টার্গেট কিলিং অপারেশনে ১ পুলিশ কর্মকর্তা নিহত