নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার

0
1

নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলে অন্তত ১ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নেপালেই মারা গেছেন ১ হাজার ২২২ জন। বন্যার এক সপ্তাহ পরও দেশটিতে ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। উদ্ধারকারীরা এখনও বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে।

বন্যার এক সপ্তাহ পরও উদ্ধারকারী দল বৃষ্টি ও ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছে। নেপালের ভোতেকোশি নদীর পথে থাকা সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে আরও মরদেহ উদ্ধারের পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। বন্যায় দেশটির কয়েকটি শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। নেপাল সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার ও স্থলপথে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করেছে। উদ্ধার ও তল্লাশি অভিযানে প্রায় ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে নেপালের সীমান্তের কাছে তিব্বতের গিরং কাউন্টিতে আঘাত হানা আকস্মিক বন্যায় চীনের অংশে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। সেখানে আরও ৫৪১ জন নিখোঁজ রয়েছে।


তথ্যসূত্র

1. Nepal flash floods aftermath updates: Death toll near 1,250 as more than 4,000 still missing
– https://tinyurl.com/2vzcchkn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সন্দ্বীপে আইনশৃঙ্খলার চরম অবনতি: চাঁদাবাজি, অপমৃত্যু, হামলার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় আশ-শাবাবের পৃথক অভিযানে অন্তত ৬০ শত্রু সেনা হতাহত