মাদারীপুরে যুবদল নেতার বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৬, আটক ১

0
8

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে এক যুবদল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় ঘটেছে বিস্ফোরণ। এতে অন্তত ছয় জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, ইতালি প্রবাসী ও স্থানীয় যুবদল নেতা রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। বোমা তৈরির একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির টিনের চালের অংশ উড়ে যায়। এ সময় সেখানে অবস্থানরত অন্তত ছয়জন আহত হয়। আহতদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। আহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে তাদের অনেকের অবস্থান ও চিকিৎসার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। সে একই এলাকার মফিজ গাজীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরেই বাইরে থেকে বোমা তৈরির কারিগর এনে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল। স্থানীয়দের আশঙ্কা, এলাকাটিতে চলমান বিরোধকে কেন্দ্র করে আরও সহিংসতা ঘটতে পারে।


তথ্যসূত্র:
১। মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬, আটক ১
– https://tinyurl.com/bdzdkps6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || লোগারে বাদামের ব্যাপক ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে
পরবর্তী নিবন্ধভিডিও || হেলমান্দে ৭ কোটি ৫০ লাখ আফগানি ব্যয়ে নির্মিত নতুন নিরাপত্তা কমান্ড ভবন উদ্বোধন