লেবাননে আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২

0
0

দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

আলজাজিরা জানিয়েছে, ৭ সেপ্টেম্বর, সোমবার দক্ষিণ লেবাননের কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে দুই শিশুসহ ১১ জন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। একই শহরে বেসামরিক একটি গাড়ি লক্ষ্য করে চালানো পৃথক ড্রোন হামলায় গাড়িতে থাকা এক স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান।

এর আগে রবিবার রাতে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় উচ্ছেদ বার্তা জারি করার পর একটি আবাসিক এলাকায় হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা উপেক্ষা করেই এই হামলা অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরায়েল।

লেবাননের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ হাজার ৫৯৫ জন। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সর্বশেষ গত মার্চ থেকে সংঘাত তীব্র হওয়ার পর লেবাননে ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন। হতাহতদের ৯৪ শতাংশই লেবাননের নাগরিক


তথ্যসূত্র

1. Israeli air attacks kill at least 12 people in southern Lebanon
– https://tinyurl.com/mr4r3mwb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের ছত্তিশগড়ে বাংলাদেশি সন্দেহে আরও কমপক্ষে ২০ অভিবাসী মুসলিম শ্রমিক আটক